জাতীয় বিতর্কে এবারও সারাদেশে তৃতীয় হলেন সুস্মিতা মোদক

0
67

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বাংলা বিতর্ক (একক) ক্যাটাগরিতে সারাদেশে ৩য় হয়েছে কিশোরগঞ্জের মেয়ে সুস্মিতা মোদক।

গত ২০ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষা সপ্তাহর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। প্রতিযোগিতায় দেশ সেরা বিজীয়দের হাতে স্বর্ণপদক, ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। গত ৫ জুন ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।

টানা দু’বার জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন এ নিয়ে বেশ উচ্ছ্বসিত কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের গনিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুস্মিতা মোদক। তার এ সাফল্যতার পিছনে দাদু ও মা-বাবার অনুপ্রেরণা ছিল অনেক। এমন জয়ের ধারা বজায় রেখে আরও সামনে এগিয়ে যেতে চান সুস্মিতা মোদক এমনটি জানিয়েছেন এবং সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আশ্বিবাদ প্রার্থনা করেছে।


জাতীয় বিতর্কে এবারও সারাদেশে তৃতীয় হলেন সুস্মিতা মোদক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here