ভোলার লালমোহনে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

0
65

বিশেষ প্রতিনিধি ভোলা

ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জেরে এক স্কুল শিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড মাওঃ মোস্তফা কামালের ছেলে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক মো. কামরুল হাসান নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখেছে একই এলাকার আজিজল ও তার পরিবার

জানা যায়, সোমবার (২৬ জুন ) সন্ধ্যায় আজিজল হক মেম্বার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত কামরুল হাসানের স্ত্রী তানিয়া বলেন, আমার স্বামীর পরিবারের সাথে পাশ্ববর্তী সাবেক মেম্বার আজিজলের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আজ আমার স্বামী আমার শ্বশুরের জন্য ঔষধ কিনতে তাদের বাড়ি সামনে দিয়ে গেলে আজিজল ও তার মেয়ে, অন্তরা, সুইটি, মিতু ও তার স্ত্রী মমতাজ মিলে আমার স্বামীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং দুই পা ভেঙে দেয়। আজিজল অত্যাচারি জুলুমবাজ মামলাবাজ কোন বিচার ফয়সালা মানে না। আমি এ ঘটনার ন্যায় বিচার দাবি করি।

এ ঘটনায় অভিযুক্ত আজিজুল মেম্বারকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


ভোলার লালমোহনে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here