ঘোড়াঘাট থানার নবাগত ওসির সাথে ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

0
165

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদের সাথে ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় অনষ্ঠিত হয়েছে।

২৭ জুন মঙ্গলবার বেলা ১১টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ গাফফার প্রধান,সিনিয়র সহ-সভাপতি মাহতাব উদ্দিন আল মাহমুদ,সহ সভাপতি মোঃ তোজাম্মেল হক,মোঃ মজিবর রহমান,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আকাশ,যুগ্ম সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, মোঃ আঃ লতিফ সরকার,মোঃ রুহুল কুদ্দস মোল্লা,সাংগঠনিক সম্পাদক মোঃ নাবীউল হক লোটাস,সদস্য মোঃ মোফাজ্জল হোসেন ও মোঃ আব্দুল্লাহেল কাফী হোসেন

নবাগত অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ এলাকার উন্নয়নে এবং উন্নয়ন মুলক কর্মকান্ডে দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিক পুলিশ ভাই ভাই, আমি সকলের সহযোগীতা চাই,তিনি সাংবাদিকগনের লেখনীর মাধ্যমে এলাকার সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করলে এলাকার উন্নয়ন আরো তরাম্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন ।সব শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


ঘোড়াঘাট থানার নবাগত ওসির সাথে ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here