বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

0
96

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের মোঃ শফি মৃধা (৫০) পিতা মৃত কালু মৃধাকে দুই পা, দুই হাত ও মাথায় উপর্যপুরী কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। বাউফলের বগা ইউনিয়নের রাজনগর গ্রামে লতিফের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, শনিবার সকাল ৭ ঘটিকায় শফি মৃধা বাড়ি থেকে চা খেতে বের হয়ে রাজনগর লতিফের চায়ের দোকানের সামনে আসা মাত্র ১৪/১৫ জন দুর্বৃত্তকারীরা তাকে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করে। এ সময় ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আহত শফি মৃধাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত শফি মৃধার ভাই আব্দুল হক বলেন, স্হানীয় মামুন খান (২৭) পিতা মন্নান খান, নিজাম বয়াতি (৩০) পিতা বারেক বয়াতি, বিল্লাল (২৩) পিতা সিরাজ মৃধা, হোসেন (২০) পিতা সিরাজ মৃধাসহ ১৪/১৫ জন সন্ত্রাসী আমার ভাইকে কুপিয়ে জখম করে। বর্তমানে সে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাউফলে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here