নরসিংদী রায়পুরায় বিশ্ব যুবদক্ষতা দিবস উদযাপন

0
59

বিশেষ প্রতিনিধি রায়পুরা নরসিংদী

“সম্ভাবনাময় ভবিষ্যৎ বির্নিমাণে শিক্ষক, প্রশিক্ষণ ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন” এই স্লোগান কে সামনে রেখে বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন উপলক্ষে নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে আনন্দ র্যালি শোভাযাত্রা আলোচনা সভা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকালে নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মাঠ থেকে আনন্দ র্যালি বের করে উপজেলা চত্বর রায়পুরা বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষীণ কলেজে এসে শেষ হয়। পরে কলেজে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো:জামাল মোল্লা। ইন্সট্রাক্টর লতিফুর রহমান, মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুল আউয়াল, মনজুর আলম, জুনিয়র ইন্সট্রাক্টর হরেন্দ্র বিশ্বাস, আসাদুজ্জামান, মাহমুদা আক্তার, প্রশিক্ষক রাজিনুর শাহ, মো: আলম প্রমূখ।

জানা গেছে, ২০১৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় জুলাই মাসের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে প্রতিবছর ১৫ জুলাই সারাবিশ্বে দিবসটি উদযাপন করা হয়। এরি ধারাবাহিকতায় নরসিংদী সরকারি টেনকিক্যাল স্কুল এন্ড কলেজে এই দিবসটি পালিত হয়।


নরসিংদী রায়পুরায় বিশ্ব যুবদক্ষতা দিবস উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here