আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রয়ান দিবস পালন

0
133

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের চতূর্থ প্রয়ান দিবস পালন করা হয়েছে। উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে গতকাল বাদ আসর এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্জ হোসাইন মোহাম্মদ এরশাদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন জাপা সভাপতি আলহাজ্ব আবদুর রহিম গাজী। সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক প্রঃ ইয়াহিয়া ইকবাল ও প্রভাষক মাসুদুর রহমান। আলোচনা সভা শেষে আলহাজ্জ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, আশাশুনি থানা জামে মসজিদের ইমাম হাফেজ প্রভাষক মোহাম্মদ বাকী বিল্লাহ। সভায় উপজেলা জাপার সভাপতি মোঃ রুহুল আমিন, সাংগাঠনিক সম্পাদক আবুল বাশার, সহ সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুব সংহতির সভাপতি রফিকুল ইসলাম, তরুন পর্টির সভাপতি আব্দুল আলিম, সদস্য ইউনুস আলি, নজরুল ইসলাম, রইচ খাঁ, মব্বুল হোসেইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন উপজেলার প্রতাপনগর, কাদাকাটি ও বুধহাটা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।


আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রয়ান দিবস পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here