বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ রোববার (১৬ জুলাই), জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহাবুর রহমান শেখ এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে সিআইডিতে, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে, খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞাকে ঢাকা হাইওয়ে পুলিশে, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেনকে রংপুর রেঞ্জে, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদকে অ্যান্টি টেরোরিজমে বদলি করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. জামিল খানকে বরিশাল রেঞ্জে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রখফার সুলতানা খানমকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায়, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেনকে শিল্প পুলিশের ডিআইজি হিসেবে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখাতেই উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিতে ডিআইজি) আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে এবং ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।


বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles