দুমকীতে ইউপি সদস্যের দ্বিতীয় স্ত্রী কে তালাক

0
56

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুৃমকী পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়ী হবার কয়েক ঘন্টা পরে ২য় স্ত্রীকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন মৃধার বিরুদ্ধে । সোমবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুমকী গ্রামে এ ঘটনা ঘটেছে। নাসির উদ্দিন মৃধা দুমকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর প্রথম স্ত্রী মোসাঃ নাসিমা বেগম একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। নাসির- নাসিমা দম্পতির এক ছেলে এক মেয়ে রয়েছে। তালাক প্রাপ্ত স্ত্রী মোসা. নার্গিস বেগম অভিযোগ করে বলেন, তাঁর স্বামী নাসির ও তাঁর ভাই ভাতিজারা মিলে মারধর করে জোরপূর্বক তালাকের কাগজে স্বাক্ষর রেখে দুই বছরের কম বয়সী (২২ মাস) শিশু সন্তানকে রেখে রাতের আধারে বাড়ি থেকে বেড় করে দিয়েছেন । কারণ জানতে চাইলে তিনি মানুষিকভাবে বিপর্যস্ত পরে বিস্তারিত বলবেন বলে জানিয়েছেন। আইনি পদক্ষেপ নিবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন আমি অসুস্থ্য পরে কথা বলবো।

ভুক্তভোগী নার্গিসের বাবার বাড়ি পাশ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের আমিনপুর গ্রামে। সূত্রে জানা যায়, আড়াই বছর পূর্বে দুমকী প্যাদা বাড়ির বাদশা প্যাদার স্ত্রীকে কৌশলে বিয়ে করেন নাসির উদ্দিন মৃধা। বর্তমানে নাসির – নার্গিস দম্পতির বাইশ মাসের এক কন্যা সন্তান রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাসির মৃধার ফোনে একাধিকবার কল করলে ফোন রিসিভ করেননি।


দুমকীতে ইউপি সদস্যের দ্বিতীয় স্ত্রী কে তালাক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here