ঘোড়াঘাটে ভিডব্লিউবি কর্মসূচি’র ৯৫ বস্তা চাল আটক

0
77

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ৯৫ বস্তায় ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সৌলা দামোদরপুর এলাকার মঞ্জুরুল মিয়ার বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।

দরিদ্র নারীদের জন্যে সরকারের দেওয়া ভিডব্লিউবি কর্মসূচি’র চাল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণের পর কয়েকজন মিলে কিনে বাড়িতে মজুত করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ ওই বাড়িতে গিয়ে এর সত্যতা পেয়ে চালের বস্তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশিরভাগ উপকারভোগী ভিডব্লিউবি’র চাল পেয়ে ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ভিডব্লিউবি কর্মসূচি’র ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ঘোড়াঘাটে ভিডব্লিউবি কর্মসূচি’র ৯৫ বস্তা চাল আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here