যশোরে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল আহাদুর মোড়ল (৪৩) নামে এক দিনমজুরের।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এ ঘটনা ঘটে। নিহত আহাদুর মোড়ল উপজেলার ধোপাদী গ্রামের মোন্তাজ মোড়লের ছেলে। সে এসময় তিনি মাছের ঘেরে কাজ করছিল।

নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম জানান, নিহত আহাদুর রহমান, রোকনুজ্জামান ও আব্দুল্যা সরদার ধোপাদী গ্রামে রেজাউল বিশ্বাসের মাছের ঘেরে কাজ করছিল। সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারা এসময় ঘের থেকে বাড়ি চলে আসার সিদ্ধান্ত নেয়। এরমধ্যে হঠ্যাৎ বজ্রপাতে আমার চাচাতো ভাই আহাদুর ঘটনাস্থলেই মারা যায়। অন্য দু’জন সামান্য আহত হয়।

নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন জানান, ধোপাদী গ্রামের আহাদুর মোড়ল নামে এক দিনমজুর বজ্রপাতে মারা গেছে। তারা এসময় মাছের ঘেরে কাজ করছিলো।


যশোরে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles