আদিতমারী উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

0
147

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি এবং সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপি’র অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃষ্টি অপেক্ষা করে বিক্ষোভ মিছিল করে।

এ উপলক্ষে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা দলীয় কার্যালয় বুড়িরবাজার হতে বের হয়ে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলার রেলস্টেশন হয়ে আবার একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পরে দলীয় কার্য্যলয়ের সামনে উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিঃ যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক ,নুরে আলম সিদ্দিকী বাবু, মোস্তাফিজুর রহমান, যুব দলের আহবায়ক এ এইচ এম ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, ছাত্রদলের আহবায়ক আঃ হালিম, সদস্য সচিব আমির হামজা নান্নু প্রমূখ।

বক্তারা অবিলম্বে সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুসহ সারাদেশে লাখ লাখ নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি তার উন্নত চিকাৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থাসহ বিভিন্ন দাবী সরকারের কাছে তুলে ধরেন।


আদিতমারী উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here