নেত্রকোনা কলমাকান্দায় গলায় ফাঁস দিয়ে অবিবাহিত যুবকের আত্নহত্যা

0
131

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

নেত্রকোণা জেলার কলমাকান্দায় ভাড়াটিয়া বাসায় গলায় ফাঁস দিয়ে দিয়ে বিজয় দেবনাথ (২৬) নামের এক অবিবাহিত যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শীবাড়ি রোডের নিলয় সাহার দু’তালা বাসায় এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত বিজয় দেবনাথের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি চাকরিসূত্রে দুই মাস আগে কলমাকান্দা উপজেলা হাসপাতালে ফার্মাসিষ্ট হয়ে এসেছেন। সরজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় লোকমুখে, এর পেছনে কোন প্রেম ঘটিত বিষয় থাকতে পারে বলে অনেকেই ধারনা করছেন। তবে বাসার মালিক নিলয় সাহা বলেন, আমার বাসায় সে ভাড়া থাকে দু মাস ধরে, ছেলেটার আচার-আচরণ তো ভালোই দেখেছি, কেন যে এমন কাজটি করে বসলো তার কারণ কিছুই জানিনা।

থানা পুলিশের এস আই আমিনুল হোসেন জানায়, প্রাথমিকভাবে মৃতের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে তারা আসলে লাশ মর্গে পাঠানো হবে, রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে পরবর্তীতে।


নেত্রকোনা কলমাকান্দায় গলায় ফাঁস দিয়ে অবিবাহিত যুবকের আত্নহত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here