ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

0
68

সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় কলেজের হলরুমে পবিত্র কুরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়। কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন হাওলাদারের সভাপতিত্বে ও ভূগোল বিষয়ের প্রভাষক এম রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় এ সময় বিভিন্ন বিষয়ের প্রভাষক,গভর্নিং বডির সদস্যবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম কানুন ও সুযোগ সুবিধা তুলে ধরেন।

এ সময় তিনি বলেন আমাদের শাহে আলম মডেল কলেজ একাডেমিক কোয়ালিটি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় যার ফলশ্রুতিতে এরই মধ্যে প্রায় ১৫ জন শিক্ষার্থী ঢাবি, জবি, চবি, খুবি, ববি সহ বিভিন্ন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে। সবশেষে মেধা যাচাই পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও স্টুডেন্ট আইডি কার্ড বিতরণ করে প্রোগ্রামটি সমাপ্ত করা হয়।


ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here