
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
সূর্যের খাল নামে পরিচিত, ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নীলক্ষীয়া ইউনিয়ন ও গৌরীপুর উপজেলার ৯নং ভাংনামারী ইউনিয়নের সীমানায় অবস্থিত ব্রিজটি গত ৬ অক্টোবর ২০২৩ইং রোজ শুক্রবার ভেঙ্গে যায়। ভারী বৃষ্টির কারণে এই অঞ্চলের ফসলী জমি, রাস্তা-ঘাটসহ পুরু এলাকা পানির নিচে। অতিরিক্ত পানির প্রভাবেই এই ব্রিজটি ভেঙ্গে যায়।
এই ব্রিজটি ছিলো দুই ইউনিয়নের প্রধান রাস্তার উপর। ব্রিজটি ভাঙে যাওয়ার ফলে দুই ইউনিয়নের সংযোগ বিছিন্ন হয়ে গেছে। এলাকাবাসীর খুব দূর্ভোগের মধ্যে দিয়ে জীবন পাড় হচ্ছে। ব্রিজ ভাঙার কারণে যোগাযোগ ব্যবস্থার অবনিত। এর মাঝে প্রায় ৫০% ফসলী জমি ডুবে গেছে। অনেক জমি ভেঙে চলে গেছে।
ভাংনামারী ইউনিয়ন এর দুর্বাচরা, বারুয়ামারী, খানপাড়া, টেঙ্গুরীয়া কান্দা গ্রামের মানুষ ও ৭ নং চল নীলক্ষীয়া ইউনিয়নের নয়াপাড়া, ভাটিপাড়া, উজানপাড়া, জুগীরপাগলা গ্রামের মানুষের ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকের কাছ থেকে জানা যায়। ড্রেজিং করে নদী বন্ধ করার জন্য এই ভাঙ্গনের সৃষ্টি হয়। দ্রুত ব্যাবস্থা না নিলে কৃষকের ফসল ও জমির অনেক ক্ষতির সম্ভবনা আছে।












