নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ০১

0
66

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

গত ০১ নভেম্বর রাতে মাদক মামলায় ০৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ বাবুল মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ।

আসামি মোঃ বাবুল মোল্যা নড়াইল জেলার সদর থানার লস্কারপুর গ্রামের মৃত গোলাম রসুল এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) ওছিয়ার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ০১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here