
মোঃ মুছা শরীফ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী ৪ কলাপাড়া উপজেলার আ.লীগের সভাপতি সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান মাহবুব তালুকদার দলীয় মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
৩০ নভেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল থেকে তার সমর্থনকারীরা দলে দলে তার বাসভবনের সামনে জড়ো হন পড়ে সমর্থনকারী নিয়ে মিছিল বের করেন এসময় পৌরসভার বিভিন্ন জায়গায় পরিদর্শন করে পড়ে মিলাদ ও,দোয়া অনুষ্ঠান সম্পূর্ণ করেন এবং কিছুসংখ্যক সমর্থনকারী নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন এসএম রাকিবুল আহসান চেয়ারম্যান কলাপাড়া উপজেলা পরিষদ ও সহ-সভাপতি কলাপাড়া উপজেলা আ.লীগ মাহমুদুল হাসান সুজন মোল্লা চেয়ারম্যান ২নং টিয়াখালী ইউনিয়ন পরিষদ মোঃ হুমায়ূন কবির চেয়ারম্যান ১০নং বালিয়াতলী ইউনিয়ন পরিষদ মনজু হাওলাদার উপজেলা আ.লীগের জয়েন সেক্রেটারি জাকি হোসেন জুকু পৌরযুবলীগ সভাপতি ও কলাপাড়া পৌরকমিশনার ৩নং ওয়ার্ড খালিদ হোসেন পৌর.কমিশনার ৪নং ওয়ার্ড ও উপজেলা ইউনিয়ন থেকে আশা বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত থাকা বক্তারা বলেন আমরাও আ.লীগের কর্মী আমরা ওপর থেকে এসে পড়িনাই আমরা নৌকার বিরোধিতা করিনা আমরা শুধু ব্যক্তির বিরোধিতা করি এবং আমাদের কেউ প্রতিহত করতে এলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে এবং ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেবার জন্যে।













