নাটোরে ট্রেন লাইনের জয়েন্টে ফাটল

0
57

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের বাসুদেবপুরে ট্রেন লাইনের জয়েন্টে ফাটল দেখা দিয়েছে। এতে করে ট্রেন চলাচলে সাময়িক ধীরগতি হয়েছে। মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ।

শনিবার সকালে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের বাঙ্গাল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পরে রেলওয়ে কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানায়, সকালে একটি মালবাহী ট্রেন বাসুদেবপুর স্টেশন অতিক্রম করে নাটোরের দিকে যাওয়ার সময় বিকট শব্দ হয়। ট্রেনটি নির্বিঘ্নে ওই স্থান পার হয়ে গেলেও পরবর্তীতে এলাকাবাসী গিয়ে ওই অংশে একটি রেলের জয়েন্টে কিছু অংশ ভাঙ্গা দেখতে পায়। এ সময় তারা রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

রেলের বাসুদেবপুর অংশের কী ম্যান জালাল উদ্দিন জানান, এটি কোনো নাশকতা নয়। স্বাভাবিকভাবেই রেলের কোনো কোনো জয়েন্টের মাঝে মাঝে এরকম ভেঙ্গে যায়। সেটা দেখে তাৎক্ষণিকভাবে আমরা মেরামত করে থাকি।

রেলওয়ে উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, খবর পেয়ে জয়েন্ট মেরামত করার জন্য তাদের টিম পাঠানো হয়েছে। মেরামত কাজ শেষে ট্রেন চলাচলের গতি স্বাভাবিক হবে।


নাটোরে ট্রেন লাইনের জয়েন্টে ফাটল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here