ফায়ারিং এ ২য় হলেন বশেমুরবিপ্রবির মালিহা ইসরাত

0
77

শাহাজান,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি

সুন্দরবন রেজিমেন্ট ক্যাম্পিং -২০২৩ এ ফায়ারিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মালিহা ইসরাত।

১৫ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর তারিখ পর্যন্ত ৯ দিন ব্যাপী সুন্দরবন রেজিমেন্ট ক্যাম্পিং- ২০২৩ পরিচালিত হয়। ১৯ ডিসেম্বর ফায়ারিং ক্যাম্প অনুষ্ঠিত হয় তাতে ৫২০ জন ক্যাডেট অংশগ্রহন করেন। যার মধ্যে ইসলামিক বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরাও অংশগ্রহন করেন ।

ফায়ারিং ক্যাম্প শেষে বিজয়রদের পুরস্কার প্রদান করেন বিএনসিসি মহাপরিচালকের সহধর্মিনী।

ফায়ারিং এ ২য় স্থান অধিকারিনী মালিহা ইসরাত অনুভূতি ব্যক্ত করে বলেন, এত মানুষের সাথে প্রতিযোগিতা করে ২য় স্থান অধিকার করে পুরস্কার পাওয়াটা সহজ ছিল না। পুরো সুন্দরবন রেজিমেন্টের সবাই ফায়ারিং এ অংশগ্রহণ করেছিলেন। আমি ফায়ারিং এ ২য় স্থান অধিকার করতে পারায় আমি খুবই আনন্দিত। আমার বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) হয়ে এমন অর্জন ভবিষ্যতে আরও  করতে চাই।


ফায়ারিং এ ২য় হলেন বশেমুরবিপ্রবির মালিহা ইসরাত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here