
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে আজ ৭ জানুয়ারি সারাদিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন সাধারণ জনগণ।
সকাল থেকে ছিল প্রশাসনের জোরদার টহল। সাধারণ মানুষ সকাল থেকে সারাদিন যথাযথ ভোট কেন্দ্রে গিয়ে দিয়েছেন ভোট। দিনের শেষ মূহুর্তে এসে লাঙ্গল ও নির্বাচনে জনগণের ভোটে ২নাম্বারে হওয়া ঈগল ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল তবে দিনশেষে বিশাল ভোটে বিজয়ী ঘোষণা হয়েছেন উখিয়া টেকনাফের নৌকা মার্কা নিয়ে নির্বাচন করা শাহীন আক্তার। ঈগল মার্কার নুরুল বশর ভোট বর্জনের বিষয়ে বলেছেন “কেন্দ্র দখল ভোট ডাকাতি,জালভোট,এজেন্ট বের করে দেওয়া ও নজিরবিহীন অনিয়ম প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ পাতিত্য করে আমার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। তাই আমি এই ভোট বর্জন করলাম”।
উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪, নৌকা মার্কা ১২৫৭২৫, ঈগল ২৯৯২৯। নৌকার সাথে সবচেয়ে বেশি লড়াই করা নুরুল বশরের থেকে ৯৫৭৯৬ ভোট বেশি পেয়েছেন নৌকা মাঝি শাহীন আক্তার।













