নেত্রকোনার ৪টি আসনে নৌকার জয়, ১টিতে স্বতন্ত্র

0
73

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

নেত্রকোনার পাঁচটি নির্বাচনী আসনের বেসরকারি ফলাফলে ৪টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর একটিতে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ এ ফলাফল ঘোষণা করেন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী (নৌকা) প্রদত্ত বৈধ ভোটের ৮৪ দশমিক ৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ওরফে ঝুমা তালুকদার (ট্রাক) পেয়েছেন ২৫ হাজার ২শ ১৯ ভোট।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (নৌকা) প্রদত্ত বৈধ ভোটের ৫৪ দশমিক ২ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩শ ৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয় (ঈগল) পেয়েছেন ৮৬ হাজার ২শ ৮৭ ভোট।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক) প্রদত্ত বৈধ ভোটের ৪৮ দশমিক ৭০ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৬ হাজার ৮শ ৩ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি অসীম কুমার উকিল (নৌকা) পেয়েছেন ৭৪ হাজার ৫শ ৫০ ভোট।

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি সাজ্জাদুল হাসান (নৌকা) প্রদত্ত বৈধ ভোটের ৯৫ দশমিক ৮৭ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৮৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লিয়াকত আলী খান (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৭শ ১৯ ভোট।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমদ হোসেন (নৌকা) প্রদত্ত বৈধ ভোটের ৬৯ দশমিক ২৪ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৬শ ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজহারুল ইসলাম সোহেল ফকির (ট্রাক) পেয়েছেন ২৭ হাজার ২শ ১৪ ভোট।


নেত্রকোনার ৪টি আসনে নৌকার জয়, ১টিতে স্বতন্ত্র

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here