কালীগঞ্জ মদাতী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
178

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ মার্চ শুক্রবার) চামটাহাট হাইস্কুল মাঠে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুল।

মদাতী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিধান চন্দ্র রায়, যুগ্ম-আহবায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক অতুল কৃষ্ণ অধিকারী, গোড়ল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গজর উদ্দিন পাটোয়ারী, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র নেতা গোলাম মোস্তফা লেবু, কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক সহ বিএনপি’র প্রমূখ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন দেশের এই ক্লান্তিলগ্নে বিএনপি নেতাকর্মী সহ দেশের সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি’র পাশে থেকে আগামীর আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহ্বান জানানো হয়।


কালীগঞ্জ মদাতী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here