আশাশুনিতে দুইদিন ব্যাপী সদস্য পর্যায়ে দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
101

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটিতে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি)-ইইউ প্রকল্পের উদ্ভাবনী অংশের আওতায় দ্ইু দিনব্যাপী সদস্য পর্যায়ে দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১০টায় কাদাকাটি ভূমি অফিস মাঠ চত্বরে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে লবনাক্ত এলাকায় মিনি পুকুর পদ্ধতিতে ফসল চাষ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় কাদাকাটি ইউনিয়নের একজন সফল খামারীসহ সর্বমোট ২৬ জন উপকারভোগি সদস্য অংশগ্রহন করেন। ইইউ এবং পিকেএসএফ এর অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় মঙ্গলবার সমাপনী দিনে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন ও প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির। এসময় কাদাকাটি শাখা ব্যবস্থাপক তারিক আজিজ, প্রোগ্রাম অফিসার আল আমিন হোসেন, অডিটর জাহাঙ্গীর আলম ও এসএম সাব্বির রানা, সহকারী কারিগরি কর্মকর্তা শাহিনুর রহমান, ইনোভেশন সহকারী কারিগরি কর্মকর্তা খোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।


আশাশুনিতে দুইদিন ব্যাপী সদস্য পর্যায়ে দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here