পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাচনে ১২ জনের মনোনয়ন দাখিল

0
93

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিষদের সাধারন নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ বৃহষ্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে জেলা প্রশাসকের দরবার হলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর কাছে উক্তসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে হারুন-অর- রশীদ হাওলাদার, মোঃ শাহজাহান সিকদার, মোহাম্মদ রুহুল আমিন, কাওসার আমিন হাওলাদার ও মোঃ মেহেদী হাসান।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ মাইনুল ইসলাম রুবেল, মোহাম্মদ আব্দুর রশিদ, মোঃ রেজাউল হক রাজন ও মোঃ মিজানুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার শিরিন, মোঃ শিরিন আক্তার ও সৈয়দা রেজওয়ানা হিমেল।


পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাচনে ১২ জনের মনোনয়ন দাখিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here