
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে ধারন করে আজ ৫ জুন ২০২৪ (বুধবার) বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহাদয়। পুলিশ সুপার মহোদয় অন্যান্য অতিথিদের সাথে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে র্যালির শুভ উদ্বোধন করতঃ র্যালিতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। পুলিশ সুপার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পরিবেশ রক্ষায় হাইড্রোলিক হর্ন পরিহার করতে উৎসাহিত করেন। পরিশেষে পুলিশ সুপার মহোদয় বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ ক্রেস্ট তুলে দেন।
এ সময় অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সুযোগ্য জেলা প্রশাসক নড়াইল মহোদয়, শাশ্বতী শীল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।













