দুমকিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন

0
86

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

দুমকিতে বিয়ের দাবিতে দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন মৃধার গ্রামের বাড়ি উত্তর শ্রীরামপুরে অনশনে বসেছে তানযীমা রহমান অর্না নামের এক শিক্ষার্থী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন তিনি।

দুমকি জনতা কলেজের ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী তানযীমা রহমান অর্না। একই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ও দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব হোসেনের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এক বছর আগে। সম্পর্কে জড়ানোর পর থেকে রাকিব তাকে কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে ঘুরতে  গিয়ে এবং বন্ধুর বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে অর্না বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে টালবাহানা শুরু করে রাকিব। বিয়ের দাবিতে গত ১৪ ও ১৬ জুলাই মঙ্গলবার অর্না রাকিবের বাড়িতে অনশনে বসে। অর্নাকে দেখে রাকিবের বাড়ির লোকজন ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে যায়। খবর পেয়ে  বিষয়টি সুরহার জন্য অর্নাকে নিয়ে জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলামের শরনাপন্ন হন দুমকি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।সেখানে বিষয়টির সমাধান না করে উল্টো অর্নাকে হুমকি ধামকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় রাকিব। বৃহস্পতিবার সকালে অর্না ফের রাকিবের বাড়িতে যায় এবং তাদের ঘর তালাবদ্ধ দেখে সামনে বসে অনশন শুরু করে। তাকে দেখে ঘটনা জানতে চারপাশে ভীড় করে এলাকাবাসী। বিয়ে না করা পর্যন্ত সেখান থেকে কোথাও না যাওয়ার পাশাপাশি আত্মহত্যার হুমকি দেন অর্না। এ বিষয়ে কিছুই জানেন না এলাকাবাসী ও রাকিবের আত্মীয় স্বজনেরা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান এ বিষয়ে আমরা কিছুই জানি না।


দুমকিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here