লালমনিরহাটের আদিতমারীতে বিএনপি’র অবস্থান কর্মসূচি

0
65

লালমনিরহাট জেলা প্রতিনিধি

ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গনহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোষরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে আদিতমারী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে আদিতমারী উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক, যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, মহিলা দলের আহ্বায়ক হাসি বেগম, যুবদলের আহবায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, কৃষক দলের আহবায়ক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়া আলম রনি ও ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।


লালমনিরহাটের আদিতমারীতে বিএনপি’র অবস্থান কর্মসূচি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here