বুধহাটায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

0
44

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনির বুধহাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বুধহাটা করিম সুপার মার্কেটে উক্ত কর্মসূচি পালিত হয়। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুরুতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করিম সুপার মার্কেটে এসে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ইউনিয়ন সভাপতি আলহাজ্ব কবির আহমেদ ঢালীর সভাপতিত্ব ও ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, যুগন আহবায়ক রফিকুজ্জামান বকুল, কৃষক দল নেতা আহসান হাবিব।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাবেক প্রচার সম্পাদক শওকত হোসেন, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, সিনিঃ যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, যুবদল নেতা আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বুধহাটায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here