দুমকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

0
96

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত কয়েক দফা প্রস্তাবনা বাস্তবায়নে ইসলামী আন্দোলনের বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখার আয়োজনে থানা ব্রীজ মহাসড়ক সংলগ্ন এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ছাত্র জনতার গন অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা করা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুহাঃ কাজী গোলাম সরোয়ার। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারী।

এছাড়াও অন্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম, জেলা শাখার সদস্য আর আই এম অহিদুজ্জামান, জেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা শ্রমিক ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন। এছাড়াও গন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা ইসলামী যুব ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।


দুমকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here