শ্যামগঞ্জে পুলিশের অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময়

0
83

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

গত মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:০০ ঘটিকার সময় শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপির নেতৃবৃন্দ পুলিশের অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেনপূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক ও গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ সায়েদ আল মামুন শহীদ এবং সঞ্চালনায় ছিলেন পূর্বধলা উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মোঃ সালমান রহমান পল্লব।

পুলিশের অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শহীদ চেয়ারম্যান বলেন, গত ৪ আগস্ট বুধবার ২০২৪ইং শ্যামগঞ্জ আঞ্চলিক বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং আম জনতা সহ আমরা সকলে মিলে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শ্যামগঞ্জ বাজারে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছিলাম। শান্তিপূর্ণ মিছিলে আমরা পুলিশ সহ জনতা কাউকে আক্রমণ করি নাই।পুলিশও কাউকে আক্রমণ করেনি।শান্তি পূর্ণ মিছিলে হঠাৎ আওয়ামী সন্ত্রাসীরা আমাদেরকে আক্রমণ করে। তখন আমার মেয়ে সহ অনেক নিরীহ ছাত্রছাত্রী আহত হয়। আমার মেয়ে এখন ও চিকিৎসা ধীন নিউরো সাইন্স হাসপাতালে ঢাকায় ভর্তি।

তিনি বলেন, ঐ দিন হঠাৎ কিছু দুষ্কিতীকারী পুলিশের গাড়িতে আক্রমণ করে আমরা পুলিশদের রক্ষাকরি। পরে পুলিশের পক্ষ থেকে তাদের কিছু অস্ত্র ছিনতায় হয় বলে আমাদের জানায়। আমরা তখন থেকে পুলিশের অস্ত্র উদ্ধারে সহযোগিতা করে আসছি।

আজকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বিএনপি সহ সকলকে জানাতে চাই পুলিশের অস্ত্র, পিস্তল, গুলি ম্যাগাজিন কারো কাছে থাকলে আজকের মধ্যে ফেরত দিন বিএনপির কেউ নিলে আর ফেরত না দিলে তখন বিএনপি এর দায়ভার নিবে না।

পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সালমান রহমান পল্লব বলেন, যাদের কাছে পুলিশের অস্ত্র আছে সকলকে অনুরোধ করবো আপনারা থানায় দ্রুত জমা দিন। আর জমা না দিলে পরে কারো কাছেপাওয়া গেলে পুলিশের পাশা পাশি আমরাও সাংগঠনিক ব্যবস্হা নিব।

এ সময় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় উপস্হিত ছিলেন, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাচ্চু, মোঃ এনায়েত কবির, যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা যুবদল, মোঃ আসাদুজ্জামান ডানো যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা যুবদল, যুবদল নেতা খোকন, যুবদল নেতা রফিকুল ইসলাম তাং, যুবদল নেতা স্টেলিন, মোঃ রফিকুল ইসলাম আরিফ যুগ্ম সাধারন সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল, মোঃ মনিরুজ্জামান মানিক সদস্য সচিব গৌরীপুর উপজেলা ছাত্রদল, রবিন, জীবন প্রমুখ।


শ্যামগঞ্জে পুলিশের অস্ত্র উদ্ধারে সাংবাদিকদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here