পবিপ্রবির সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন

0
71

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধাদানকারীদের বিচারের দাবিতে রবিবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে।

ড্রাইভার মো: ইউনুচ সিকদারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম টিটু। এছাড়াও বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক, ড্রাইভার মোশাররফ হোসেন হাওলাদার ও ড্রাইভার আবু মুসা। এসময় বক্তারা ২০১৫-১৬ শিক্ষা বর্ষে প্রশ্ন ফাঁসকারী, ভুয়া সাটিফিকেট দিয়ে সহকারী রেজিস্ট্রার-ডেপুটি রেজিস্ট্রার পদধারী, ৫ হাজার লোক হত্যা করলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে এমন মন্তব্যকারী সন্তোষ কুমার বসু, সাম্যের গান গেয়ে হেকেফ প্রকল্পের এর অর্থ লোপাটকারী আকম মোস্তফা জামান, জুনিয়র নারী কর্মকর্তাকে যৌন হয়রানিকারী টমাস সহ সকল দুর্নীতির বিচার দাবি করেন।

প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীর উপস্থওতিতে বৈষম্যের শিকার ডেপুটি রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক বলেন, জামায়েতের ক্যাডার উল্লেখ করে আমার সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ বোর্ডে সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ আমাকে তুমুল বৃষ্টির মধ্যেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এছাড়াও তিনি আরও বলেন, আপনারা কেউ দীর্ঘ ১৭ বছর হালুয়া রুটি খাওয়াদের বিষয়ে কোন সুপারিশ করবেন না। এদের বিষয়ে সোচ্চার হতে হবে।


পবিপ্রবির সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here