দীর্ঘ ৬০ বছরের স্বপ্ন পূরণ হচ্ছে সিংড়া উপজেলার ৭নং ওয়ার্ড বাসীর

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি:

দীর্ঘ ৬০ বছরের স্বপ্ন পূরণ হচ্ছে সিংড়া উপজেলার ৭নং ওয়ার্ড বাসীর। ৭নং ওয়ার্ড বাসীর স্বপ্ন ছিল আত্রাই নদীর উপর কবে ব্রীজ হবে, কবে তাদের কষ্ট দুর হবে। এলাকা বাসীর সেই স্বপ্ন পুরন করলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

আত্রাই নদীর উপর নির্মিত হচ্ছে ব্রিজ। ইতিমধ্যে ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়ে গেছে।

শুক্রবার (২৮ জানুয়ারি ২০২২) ব্রীজের কাজ পরিদর্শন করেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তিনি বলেন, নদীর উত্তর পাড়ের শত শত শিক্ষার্থীর নিংগইন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিংগইন জোড়মল্লিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে যাতায়াত সহ উপকৃত হবে এলাকার হাজার হাজার মানুষ।

এছাড়া পৌরবাসীর পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


দীর্ঘ ৬০ বছরের স্বপ্ন পূরণ হচ্ছে সিংড়া উপজেলার ৭নং ওয়ার্ড বাসীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here