সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবসে চার বিশেষ নারী জয়িতা কে দেওয়া হলো রোকেয়া পদক ২০২৪

0
105

সুমন হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সমাজ, নারী শিক্ষা এবং নারীর প্রতি ক্ষমতায়নে অসমান্য অবদান রাখায় দশ বিশেষ নারী জয়িতা কে তুলে দেওয়া হলো বেগম রোকেয়া পদক ২০২৪।

বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের ১৪৪ তম জন্ম ও ৯২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পদক তুলে দেওয়া জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে গতকাল সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি জয়িতা সম্মাননা প্রদান কালে বলেন, জীবন বহু বাধা আসবে, সেটা অতিক্রম করে সামনের এগিয়ে যেতে হবে। জয়িতারা সংগ্রাম করে এই পর্যায়ে আসছে। নারীরা পুরুষের পোশাক, একে অপরের সম্পূরক। নারীরা অবলা,নিরীহ তাদের নির্যাতন করা যাবে না। কবির ভাষায় পৃথিবীতে যা কিছু ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিঃ পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, নারী নেত্রী খুরশিদ জাহান শিলা, জোস্না দত্ত, লিলি খাতুন, ফারহা দিবা খান সাথী, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, সাকিবুর রহমান বাবলা।

জেলায় ১০ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন জেলা পর্যায়ে প্রিয়াঙ্কা বিশ্বাস, নাহিদাল আরজিন, মমতাজ খাতুন, স্বর্ণলতা পাল, নুরুন নাহার বেগম। উপজেলা পর্যায়ে আফরোজা খাতুন, নাহিদাল আরজিন, মমতাজ খাতুন, জুলেখা খাতুন, নুরুন নাহার বেগম প্রমুখ।


সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবসে চার বিশেষ নারী জয়িতা কে দেওয়া হলো রোকেয়া পদক ২০২৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here