কুষ্টিয়া ভেড়ামারায় বেগম রোকেয়া দিবস পালিত ও জয়ীতাদের সম্মাননা প্রদান

0
75

আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

জাতীয় মহিলা সংস্থা ও ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে কুষ্টিয়া ভেড়ামারায় পালিত হলো আন্তর্জাতিক নির্যাতন প্রতিরক্ষা পক্ষ ও বেগম রোকেয়া দিবস।

আজ ৯ ডিসেম্বর-২০২৪ইং রোজ সোমবার মহিলা সংস্থা ভেড়ামারা উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে পালিত হলো দিবসটি।

দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য রালীর আয়োজনও করে মহিলা সংস্থা ভেড়ামারা, র‍্যালী শেষে আলোচনা সভায় বাংলা নারীদের প্রথিকৃত বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নির্বাচিত ৫ জন মহিলাকে সম্মাননা হিসাবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জনাব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আনোয়ার হুসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাজবিন আখতার, বি আর ডি পি’র প্রকল্প কর্মকর্তা মোঃ জহীর উদ্দিন প্রমুখ।


কুষ্টিয়া ভেড়ামারায় বেগম রোকেয়া দিবস পালিত ও জয়ীতাদের সম্মাননা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here