আর-ও একটি উন্নয়নের উদ্বোধন করলেন ইউপি সদস্য জনাব মোকতার আহমেদ

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

ডিজিটাল বাংলাদেশ গড়ার উন্নয়নে অপরিহার্য অবদান রাখেন ওয়ার্ড – ইউনিয়নের জনপ্রতিনিধিরা। গতকাল ৩০.০৩.২০২২ ইং রোজ বুধবার ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের আওতাধীন ১নং ওয়ার্ডের আমতলী এলাকায় পরিত্যক্ত একটি “খালকে” ( আঞ্চলিক ভাষায় “চরা” ) খনন ও নানান মেরামতের উদ্বোধন করেছে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ইউপি সদস্য জনাব মোকতার আহমেদ বলেন তিনি ১নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন সেইসাথে আরও বলেন তিনি তার ওয়ার্ডে কষ্ট ভোগ করতে দেবেন না জনগণকে। ইতিমধ্যে অনেক ব্রীজ, অনেক রাস্তা সহ নানান উন্নয়নমূলক কাজ করেছেন বলে জানতে পারি স্থানীয় জনগণ থেকে।

উন্নয়নের ধারাবাহিকতায় এই ইউপি সদস্য এই পরিত্যক্ত খালকে ( আঞ্চলিক ভাষায় “চরা”কে ) খনন ও মেরামত করার প্রকল্প হাতে নিয়েছে এবং গতকাল ৩০.০৩.২০২২ ইং রোজ বুধবার উদ্বোধন করেছে সেইসাথে ইতিমধ্যে টানা কাজ-ও চলতেছে। এটি খননের ফলে বর্ষা কালে ঝুঁকি মুক্ত থাকবে বলে দাবি স্থানীয়দের।


আর-ও একটি উন্নয়নের উদ্বোধন করলেন ইউপি সদস্য জনাব মোকতার আহমেদ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here