পবিপ্রবিতে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

0
24

 স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) জিএসটি গুচ্ছ বি ইউনিটের ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান।

পরীক্ষার হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকের জানান, ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে পুলিশ, আনসার, বিএনসিসি ও রোবার স্কাউট মোতায়েন করা হয়েছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিলো সন্তোষজনক।


পবিপ্রবিতে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here