২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ

প্রসেনজিত বড়ুয়া, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার জেলা, উখিয়া উপজেলার আওতাধীন ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৫.০৪.২০২২ইং রোজ মঙ্গলবার।

দেশে নিত্য দিনের পণ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়াই বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগে উখিয়া উপজেলা ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা নুরুল হুদা এর মাধ্যমে প্রায় সব ওয়ার্ডের অধিকাংশ জনগণের কাছে বিতরণ করেছে এই পণ্য সামগ্রী।

টিসিবি বিতরণ এর ধারাবাহিকতায় বিতরণ করা হয়েছে ১নং ওয়ার্ডে-ও। ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোকতার আহমেদ টানা তিন তিন বার নির্বাচিত ইউপি সদস্য এবং বর্তমান ও টানা দুই বার প্যানেল চেয়ারম্যার ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদ এই ইউপি সদস্য এর উপস্থিতিতে টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এই ওয়ার্ডেও। এই পণ্য সামগ্রী বিতরণের সময় অক্লান্ত পরিশ্রম করে জনগণের হাতে হাতে পোঁছে দিয়েছে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোকতার আহমেদ।

সেইসাথে প্রতিটি ওয়ার্ডের পণ্য সামগ্রী বিতরণের সময় প্রায় ওয়ার্ডের ইউপি সদস্যদের উপস্থিতি দেখা গিয়েছে।


২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles