ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতে যুবক নিহত

0
85

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় শরীফ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে প্রান্ত ক্লিনিক সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া এলাকার শহিদ মিয়ার ছেলে। তবে বাবার ক্লিনিক ব্যবসার সুবাধে নগরীর চরপাড়া এলাকাতেই পরিবারের সাথে থাকতো শরীফ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১২টার দিকে চরপাড়া এলাকায় তার নিজ বাসার সামনে দুষ্কৃতকারীরা ওই যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

এ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা চলছে বলেও জানান এ কর্মকর্তা।


ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতে যুবক নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here