বড়লেখায় উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

0
85

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন সম্পন্ন।

শনিবার (৭ মে) দুপুরে বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উদীচী বড়লেখা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রের পরিচালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি বিকুল চক্রবর্ত্তী, বড়লেখা উপজেলা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ, কমরেড ধনঞ্জয় দে, উদীচীর উপদেষ্টা গীতেষ দাস বিষু, কার্যকরি সদস্য হানিফ পারভেজ, সঞ্জু দাস প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংবাদিক,উদীচী বড়লেখা শাখার নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে উদীচী শিল্পীগোষ্ঠি বড়লেখা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।


বড়লেখায় উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here