ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসানি, ১ নম্বর সতর্কতা সংকেত জারি বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে

0
102

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগর ও ভারতের দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপ থেকে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপ থেকে রোববার (৮ মে) বিকালের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আসানি’। ঘূর্ণিঝড়টি উড়িষ্যা,                       পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১৪২৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণে এবং মোংলা বন্দর থেকে ১৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসানি, ১ নম্বর সতর্কতা সংকেত জারি  বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here