প্রধানমন্ত্রীর সিলেটে যাওয়া উপলক্ষে মেরামত হচ্ছে বিমানবন্দর সড়ক

0
58

সিলেট জেলা প্রতিনিধি:

দীর্ঘদিন থেকে সিলেট নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরপুর ছিল। ভোগান্তি নিয়ে মানুষ চলাফেরা করলেও টনক নড়েনি সড়ক ও জনপদ বিভাগের (সওজ)।

এদিকে পাহাড়ি ঢল আর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নগরীসহ সওজের আওতাধীন সিলেটের সড়কগুলো। এই অবস্থায় মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এসএসএফ’এর একটি দল গাড়ি নিয়ে সিলেটে পৌঁছার পরপরই সিলেট ওসমানী বিমানবন্দর পরিদর্শন করে।

এরপর বিকালের দিকে সওজের লোকজন আম্বরখানা-বিমানবন্দর সড়কটি সংস্কারে হাত দেন। এ ছাড়া বিমানবন্দর সড়কে বন্যায় ধসে পড়া টিলার ঝুঁকিপূর্ণ গাছ কাটতে দেখা গেছে।

এ বিষয়ে সওজের নির্বাহি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, বিমানবন্দর সড়কটিতে কিছু ভাঙা ছিল সেগুলো মেরামত করা হচ্ছে।

 


প্রধানমন্ত্রীর সিলেটে যাওয়া উপলক্ষে মেরামত হচ্ছে বিমানবন্দর সড়ক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here