
মোঃ জসিম উদ্দিন খান কুলিয়ারচর,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি হারে পৌরশহরের ৩ হাজার ৮১ জনকে ভিজিএফ-এর চাউল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
বুধবার (৬ জুন, ২০২২ খ্রিঃ) দুপুর বারোটায় পৌরসভা কার্যালয়ের ভিতরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌরমেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, পৌর নির্বাহী অফিসার কারার দিদারুল মতিন, কাউন্সিলর নব কুমার দাস প্রমুখ।













