বিয়ানীবাজারে ৪টি স্থায়ী ও ৯টি অস্থায়ী হাটে বিক্রি হবে কোরবানির পশু

0
91

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

আর কয়েকদিন পর পবিত্র ঈদুল আযহা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে ঘিরে এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিয়ানীবাজার উপজেলায় ৪টি স্থায়ী ও ৯ অস্থায়ী হাটে বিক্রি করা হবে কোরবানির পশু।
স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী হাট ছাড়াও মানুষের সমাগম ঘটে এমন স্থানে বিক্রির জন্য হাট বসানো হচ্ছে। নির্ধারিত হাটের বাইরে সড়কের উপর হাট বসালে যানজটের পাশাপাশি মানুষের ভোগান্তি হবে বলে মনে করেন দায়িত্বশীলরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৪টি স্থায়ী হাট বারইগ্রাম, বৈরাগী বাজার, দুবাগবাজার ও রামধা বাজারের সাথে অস্থায়ী ৯টি হাটে পশু বিক্রি করা হবে। এসব হাটগুলো হচ্ছে পৌরসভা এলাকায় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়, মুরাদগঞ্জ বাজার, মুড়িয়ার ওয়াব আলী মার্কেট, ফেনগ্রাম ও সারপার, মাথিউরার বাটার বাজার, ঈদগাহ বাজার ও নালবহর বাজার, তিলপাড়া ইউনিয়নের আছিরগঞ্জ বাজার এবং চারখাই বাজার।
স্থায়ী ও অস্থায়ী হাটগুলো ছাড়াও এবারের ঈদুল আযহার কোরবানির হাট বসবে মোল্লাপুর ইউনিয়ন অফিসের সম্মুখীন মাঠ, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা মাঠ, দাসউরা সিনিয়র মাদ্রাসা মাঠ, কাজিরবাজার সহ আরো বিভিন্ন স্থানে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, স্থায়ী ও অস্থায়ী হাট ছাড়া অন্য কোন জায়গায় হাট বসানোর কোনসুযোগ নেই। এ বিষয়টি প্রশাসন থেকে গুরুত্ব সহকারে দেখা হবে। এরপরও যদি কোথাও হাট বসে সেগুলো অবৈধ হাট গণ্য করে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।


বিয়ানীবাজারে ৪টি স্থায়ী ও ৯টি অস্থায়ী হাটে বিক্রি হবে কোরবানির পশু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here