
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম সজলের প্রচেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার লক্ষ্য নিয়ে প্রবাসীদের সমন্বয়ে আর্থিক ফান্ড গঠন করা হয়।
বন্যা দুর্গত এলাকায় বানভাসি মানুষের আর্থিক সহযোগিতার জন্য বুধবার (৬ জুলাই) প্রবাসীদের গঠিত আর্থিক ফান্ড থেকে প্রেরণকৃত অর্থ বড়লেখা পৌরসভার মেয়র জনাব আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী ও ৬ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েলের নিকট নগদ অর্থ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়াও প্রবাসীদের অর্থায়নে ব্যাক্তি পর্যায়ে ২০ টি পরিবারে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রচার বিমুখ নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।
এসময় নগদ অর্থ প্রদান করেন ইমদাদুল ইসলাম সজল এর মনোনিত প্রতিনিধি কবির হোসেন।













