জাল টাকা ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ড

0
62

পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাকির হোসেন হাওলাদার নামে এক জাট টাকার ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে পিরোজপুরের স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের বিচারক এ সময় আসামিকে আরও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেন হাওলাদার (৪০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানার পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময়ে আসামি জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জাকিরকে আসামি করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দেন।

এ মামলায় সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আজ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।


জাল টাকা ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here