নাম মাত্র মূল্যে ডায়াবেটিস পরীক্ষা চালু করল কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

0
77

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও আউটডোরে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস পরীক্ষার জন্য পরীক্ষার সরঞ্জাম গ্লুকোমিটার ও স্ট্রিপ সরবরাহ করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই,২০২২ খ্রিঃ) দুপুরে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আদনান আখতার ইনডোর ও আউটডোরের সংশ্লিষ্টদের এ সরঞ্জাম প্রদান করেন।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুলাই, ২০২২ খ্রিঃ) হইতে ২৪/৭ দিনই কুলিয়ারচর সরকারি হাসপাতালে ডায়বেটিস রোগীদের নাম মাত্র মূল্যে পরীক্ষা করানো হবে।

কুলিয়ারচর সরকারি হাসপাতালে নাম মাত্র মূল্যে সকল ডায়াবেটিস রোগীদের এ সেবা গ্রহণের জন্য আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা (UH&FPO)।


নাম মাত্র মূল্যে ডায়াবেটিস পরীক্ষা চালু করল কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here