সিরাত কনফারেন্সকে সামনে রেখে উপজেলা যুব জমিয়তের মতবিনিময় সভা সম্পন্ন

0
120

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

আগত ১১ আগস্ট উপজেলা যুব জমিয়তের উদ্যোগে সিরাত কনফারেন্সকে সামনে রেখে ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখা,ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখা ও ছাত্র জমিয়ত কলেজ শাখার সাথে এক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

সোমবার (১ আগস্ট) দক্ষিণ বিয়ানীবাজাররস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব জমিয়তের সভাপতি মাও.তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত উপজেলা শাখার প্রচার সম্পাদক ওলিউর রহমান।

সভায় বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি হা. আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক জাহিদ হাসান,কলেজ শাখার সভাপতি আব্দুল কাদের জাফর,সাধারণ সম্পাদক এবাদ হোসেন,পৌর শাখার সভাপতি শরীফুল হাসান,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরো অনেকে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত উপজেলা শাখার সহ-সভাপতি হা.সাহেদ আহমদ,যুবনেতা আবুল কালাম,যুব জমিয়ত পৌর শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,যুবনেতা রেদওয়ান আহমদ,মকবুল হোসাইন,ছাত্র জমিয়ত উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আলম,ছাত্র জমিয়ত কলেজ শাখার সেক্রেটারি এবাদুর রহমান,সদস্য মুজাহিদুল ইসলাম,প্রশ্ন কুড়ার বাজার ইউপির প্রচার সম্পাদক জুবায়ের আহমদ,পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান,অর্থ সম্পাদক সাদিক আহমদ,পৌর শাখার পাঠাগার সম্পাদক সাইফুর রহমান সাদিক,৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আহমদ কবির,সদস্য আব্দুল্লাহ ফাহিম প্রমুখ।

অনুষ্ঠানে সিরাত কনফারেন্স সফলতার লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্থাবনা তুলে ধরা হয়। পরিশেষে যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি মাও. তোফায়েল আহমদের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


সিরাত কনফারেন্সকে সামনে রেখে উপজেলা যুব জমিয়তের মতবিনিময় সভা সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here