ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

0
436

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও সহযোগিতায় ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের আওতাধীন ১নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন হয়েছে।

০৭/০৮/২০২২ ইং রোজ রবিবার এই প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ২০১৯ সালে ২নং রত্নাপালং ইউনিয়নে পরিষদে তাদের যাত্রা শুরু করেন এবং ২০২০ সালে ওয়ার্ড পর্যায়ে তাদের কাজ শুরু করেছেন বলে জানতে পারি এবং আরোও জানতে পারি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে অসংখ্য কমিটির মানুষদের টেনিংয়ের সুযোগ সুবিধা করে দেন।

মূলত তাদের কাজ হলো দুর্যোগ নিয়ে, কোন দুর্যোগে কোথায় কি করতে হবে এবং মানুষদের কিভাবে সচেতন করবে, এমনকি এই কমিটির মানুষরা যে কোন দুর্যোগে মাঠ পর্যায়ে সেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য সম্পন্ন প্রস্তুত বলে জানিয়েছেন কমিটির প্রায় ১৪ জন মানুষই – অতএব মাঠ পর্যায়ে কাজ করার জন্য কমিটির মানুষদের দেওয়া হচ্ছে মানসম্মত টেনিং ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নিজেকে সেইভ রাখার জন্য সম্পন্ন যন্ত্র।

০৭/০৮/২০২২ ইং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী বিষয়ক ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের ১,২, ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আঞ্জুমান ইয়াসমিন চৌধুরী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী বিষয়ক ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন এবং টেনিং মানসম্মত আলোচনা করেন বিডিআরসিএস এর ডিআরআর অফিসার শুভ চৌধুরী এবং ব্রাক রিপ্রেজেনটেটিভ মোঃ মতিয়ার, এই মেটিংয়ের সভাপতি হিসেবে ছিলেন ১নং ওয়ার্ডের টানা তিন তিনবার নির্বাচিত ইউপি সদস্য জনাব মোকতার আহমেদ ( ইউনিয়নের বর্তমান চলিত ভোটার হালনাগাদের চাপের কারণে উপস্থিত হতে পারে নাই কিন্তু মেটিং করার জন্য সব ব্যবস্থা সার্বিক যোগাযোগ ছিল )।


ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যাবলী বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here