
মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া
কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভালুকা গ্রামে অগ্নিকাণ্ডে ৩ টি গরু ও ১টি ছাগল ঘটনাস্থলে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন ক্ষতির পরিমান প্রায় ৭ লাখ টাকা। গত রাত ১ টা ৩০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কৃষক মোঃ আরমান মন্ডল এর গরুর খামার ঘর থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
পান্টি ভালুকা গ্রামের এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী জানা যায় আরমান অনেক কষ্ট করে ৩টি গরু ও ১টি ছাগল লালন পালন করতেন। তাদের বাস্তব জীবনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মৃত আইজুদ্দিন মন্ডলের ছেলে আরমান বলেন, গত রাত ১ টা ৩০ মিনিটের দিকে উঠে দেখি হঠাৎ আমার গরুর খামার ঘরে আগুন আমি চিৎকার করে বাড়ির আসে পাশের লোকজনের ডাকি তারা এসে প্রাথমিকভাবে গরুর খামার ঘরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু মুহূর্তের ভিতর আমার এত কষ্টে তিনটি গরু ও একটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। ভালুকা গ্রামে এই ঘটনা কেন্দ্র করে প্রায় ঘরে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা যায়।













