
মোহাম্মদ হাসান,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ নাগেশ্বরী উপজেলায় সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পালিত হচ্ছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
উক্ত বিজয় দিবসে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার বিজয়ের স্মরণে ভোর ৬.০০ ঘটিকায় নাগেশ্বরী উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিন্দু। শ্রদ্ধা নিবেদন শেষে নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে মহান বিজয় দিবস পালিত হয়। উক্ত মহান বিজয় দিবসে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান।
উপস্থিত ছিলেন মোঃ আসলাম হোসেন সওদাগর মাননীয় সংসদ সদস্য ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নাগেশ্বরী উপজেলা, মোঃ মোস্তফা জামান চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নাগেশ্বরী উপজেলা শাখা।
নবীউল হাসান, অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা
এবং আরও উপস্থিত ছিলেন সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষিকা বিন্দু।
উক্ত মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করেন সকল শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী ইত্যাদি।
উক্ত মহান বিজয় দিবস শুরু হয় পবিত্র কুরআন তেলওয়াত, গীতা। প্রবিত্র ধর্মীয় বাণী শেষে শুরু হয় সকাল ৮.৩০ ঘটিকায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন।
ডিসপ্লে শেষে শুরু হয় ছাত্র ছাত্রীদের খেলাধুলা। খেলাধুলা শেষে পুরুষ্কার বিতরন হয় সন্ধ্যায়। রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর সমাপ্তি হয় আজ মহান বিজয় দিবস।













