
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন এর স্হায়ী অফিস উদ্বোধন উপলক্ষে আজ নির্বাহী পরিষদের জরুরী মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিং এ প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃবিশ্বাস আখতার হেসেন।সভাপতিত্ব করেন-অধ্যক্ষ আঃরশীদ মোড়ল।মিটিং পরিচালনা করেন-সাধারন সম্পাদক শামীম আহমেদ বাপ্পী।
এসময় আরও উপস্থিত ছিলেন,সহ সভাপতি -রবিউল ইসলাম বাবু,আব্দুল গফুর,এম এম বিল্লাল আহমেদ।যুগ্ম সম্পাদক-এস এম মহিউদ্দীন, মহিলা সম্পাদিকা-রত্না রানী বিশ্বাস।
স্বাস্থ্য সম্পাদক-ডাঃবিপ্লব মন্ডল। সহ সম্পাদক-জয়দেব কুণ্ডু। নির্বাহী সদস্য-জি এম মনিরুজ্জামান,কনিকা সরকার। আজীবন সদস্য-জি এম রোকনুজ্জামান, তৌহিদুর রহমান প্রমুখ।
মিটিং এ অফিস উদ্ভোধন, ডেকোরেশন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ভোধনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও শীতের আগমনে হতদরিদ্র শীতার্ত মানুষের বস্ত্র বিতরণ বিষয়ে আলোচনা তুলে ধরা হয়েছে।





